০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে, পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট: ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক হওয়া ৯১ জন বাংলাদেশি জেলে এবং চারটি ফিশিং বোট দেশে ফিরেছে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে তাদের গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন জেলেকে আটক করে।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের আলোকে গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এলাকায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

পরবর্তীতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হয়েছে।

সংস্থাটি জানায়, দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে, পরিবারের কাছে হস্তান্তর

আপডেট: ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬