০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বিজিবি’র অভিযান: মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ৪৯০

  • আপডেট: ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১৮০৫৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চলতি বছরের মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২জন বাংলাদেশী নাগরিকসহ ভারতীয় ও মায়ানমারের মোট ৪৯০ জন নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের মে মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২জন বাংলাদেশী নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ৩৯২ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও একই সময়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিজিবি’র অভিযান: মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ৪৯০

আপডেট: ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬