বিজিবি’র অভিযান:এক মাসে প্রায় ১৭৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৩:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চলতি বছরের মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১ হাজার ৪১৯টি শাড়ী, ২ হাজার ৮৩১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯ হাজার ৩৬৮টি তৈরী পোশাক, ৪ হাজার ৫১৪ মিটার থান কাপড়, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিক্স সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯ লাখ ৯৯ হাজার ৭৯৭ আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা পাতা, ৬৫ হাজার ৭০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৩১০ কেজি সুপারি, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লা, ৩ হাজার ৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল, ২ হাজার ৯৪০পিস মোবাইলের ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১ ইলে:সামগ্রী, ১৩ হাজার ৫৩টি চশমা, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা, ২৩ হাজার ৪৫১ কেজি চিনি, ২০ লাখ ৭ হাজার ৮৬৯ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৪ হাজার ৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২ হাজার ৬৪২ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৯ হাজার ৫০৮ পিস চকোলেট, ৭৪৫ টি গরু/মহিষ, ২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/বাস, ১৩টি ট্রলি/মাইক্রোবাস, ৪০টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি বিদেশী/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লাঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র।
মো.শরীফুল ইসলাম বলেন, এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশী মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২ হাজার ৩৭ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়িও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১ হাজার ৯০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট জব্দ করা হয়।



















