নোয়াখালী পুলিশ সুপার হলেন নাসিরুদ্দিন
- আপডেট: ০৭:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৮১১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এবং মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে দলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি এই স্বাক্ষর করেন।
আদেশে বলা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপারের দায়িত্ব পালন করা টি এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি হওয়া নাসিরুদ্দিন বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা্। ডিএমপি মিডিয়া বিভাগের দায়িত্ব পালনের আগে ডিএমপির পরিবহন বিভাগ ডিসি ছিলেন। চলতি বছরের ২৮ মার্চ এক আদেশে মিডিয়ার দায়িত্ব দেন ডিএমপির সাবেক কমিশনার মো. সারওয়ার।




















