০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ, মিলবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ

  • আপডেট: ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কার্যক্রম চালু করতে যাচ্ছে।

২০২৬-২০২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন এ উদ্যোগের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ৯০ দিনব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) পরিচালিত হবে। দেশের ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর, ভিটিসি নবাবগঞ্জ, ঢাকা এবং জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী নারী সদস্যদের এভিএমআইএস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে আনসার-ভিডিপির ভূমিকা আরও শক্তিশালী হবে।

তাদের মতে, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যরা ভবিষ্যতে জাপানসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণে সক্ষম হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ, মিলবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ

আপডেট: ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬