শিরোনাম:
বুড়িগঙ্গায় ভাসছিল পচা-গলা মরদেহ, আইডি কার্ডে লেখা জাবি শিক্ষার্থী
- আপডেট: ০৯:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৮০৯৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা নদী থেকে দ্বীপ মজুমদার নামে এক যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে, নিহত যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী।
রবিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নৌপুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে মরদেহটি পানিতে ভেসে যেতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বসিলা ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রবিউল ইসলাম আরও বলেন, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পচা-গলা মরদেহ পোস্টমোর্টেম না করা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছু বলা যাচ্ছে না।




















