০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

তিন মামলায় জামিন পেলেন মমতাজ বেগম

  • আপডেট: ০৫:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৮০৫৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

তিনটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়।

মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন তিনি।

তিন মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তির ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আদালতের নথিপত্র পর্যালোচনার পর জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তিন মামলায় জামিন পেলেন মমতাজ বেগম

আপডেট: ০৫:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬