তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২
- আপডেট: ০৬:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২৩ জন,আদাবরে ২৩ জন, শেরেবাংলা নগরে ১৮ জন,তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. তৌমিজুল হোসেন (৪৫)মো. হোসেন (১৯),মো. রুবেল ওরফে বিগার রুবেল (৩০),মো. সজীব (২৭),মো. আলামিন বাবু (৩৮),মো. হানিফ ওরফে আবু হানিফা (৫৩),মো. আরিফ হোসেন (২১),মো. সানি ওরফে পনি ওরফে হোসাইন (২৮),মো. মাসুদ পারভেজ (২৪),মো. বাদশা (২০),মো. তানভীর আহম্মেদ জুয়েল তন্ময় (২৮),আল আমিন বাবু (৩৮),মো. মোস্তফা মনু (৪৫),মো. ফাহিম মিয়া (১৮),মো. আলা উদ্দিন ( বয়স উল্লেখ নাই), রিয়া (২০),মো. সোহেল (বয়স উল্লেখ নাই),ইকবাল হোসেন দিপু (বয়স উল্লেখ নাই),মো. রিকি (১৯),মো. তানভীর হাসান হৃদয় (১৯,মো. রিজদি আহম্মেদ (২০),মো. শাকিল (২৮) ও মো. আবু সাঈদ (২৬)
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-লিমন আর্য্য মন্ডল ওরফে মাইকেল (২১),মোছা. সুরাইয়া আক্তার কেয়া (৩১),সুইট কুমার সরকার (৩২),রেজাউল করিম (৩৮),মো. শুভ তানভীর (২৬),মো. বিল্লাল হোসেন (৫০),মো. আলামিন (২৮),মামুন (২৪),মো. নাজমুল হোসেন (২৭),মো. রোমিয় হোসেন (১৯),মো. সাগর শাহ (২৬),মো. রাতুল আহম্মেদ (২৫),মো. পনির হোসেন (৩৫),মো. মারুফ হোসেন (২৮),মো. মাশরাফী (১৯),মো. জনি (৩০),মো. ফারহান আহম্মেদ (২৭),মো. বাবু আলী (৩০),মো. হোসেন মিয়া (২২),লিখন শেখ (২৫),মো. রাকিব (২৬),মো. আরিফ হোসেন (২১) ও মো. হৃদয় মেহেদী (১৯)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আবির হোসেন অয়ন(২১),আরিয়ান শুভ (২৪),মো. ফয়সাল (৩২),সামি ইসলাম মুন্না (১৮),অন্তর হোসেন (২০),মো. শ্রাবণ (২২),সজিব (২২),মো.রিফাত (১৯),মো. শাওন হোসেন সিহাব (১৮),মো. আলম (২০),মো. শাওন (৪০),মো. পাপন (৩৫),ইব্রাহিম খলিল (৫০),মো. রাকিব (৩৬),সাকিল (৩৮),মো. সোহাগ (২৮),মো. শেখ শাকিল (২২) ও মো. রিপন হোসেন(১৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুমন মিয়া (২৮),মো. শফিকুল ইসলাম (২৭),মো. এমদাদুল হক (২৮),মো. কামরুল (২২),মো. কামাল হোসেন (২৪),মো. নুরুল ইসলাম পেয়ার (৪২),মো. সাগর (২০) ও মো. সাকিব (১৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আহার হোসেন (৬৮),মো. সুমন মোল্লা (৩৩),মো. খোরশেদ (৩৬),মো. রাকিব (২৩) ও মো. এনামুল হোসেন (৩৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. সুজন (২১),মো. আল আমিন শাহিন (১৯),মো. আব্দুল আজিজ (৪২),মো. দেলোয়ার হোসেন (৩০) ও ইমাম হোসেন (২৭)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















