শিরোনাম:
মহাখালী–তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজট
- আপডেট: ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানী ঢাকার মহাখালী–তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে।
অবরোধের ফলে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। যান চলাচল বন্ধ থাকায় অনেকেই বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন।
তাৎক্ষণিকভাবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং সড়কে যান চলাচল পুনরায় শুরু করা যায়নি।




















