০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

৫ আগস্টের পর পালিয়ে কাতার,দেশে ফিরেই আবার প্রতারণা; সাবেক ভূমিমন্ত্রীর পেজ এ্যাডমিন গ্রেফতার

  • আপডেট: ০৩:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে প্রতারণা,জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিশির মুন্না আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এ্যাডমিন।

পুলিশ বলছে, চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ফ্যাসিবাদের এই দোসর দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে কিছুদিন পর আবারও দেশে ফিরে প্রতারণামূলক ককর্মকাণ্ড শুরু করেন শিশির মুন্না।

বুধবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবিপ্রধান জানান, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তাঁর সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা নেন। পরে তাঁরা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করেন। বিষয়টি বুঝতে পেরে ওই ব্যবসায়ী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাঁকে টালবাহানা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়।

ডিবি জানিয়েছে, ভুক্তভোগী এ ঘটনায় ডিবির সহায়তা চাইলে ওয়ারী বিভাগের একটি টিম তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে আরও ১৪-১৫ ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল থানার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় শিশির মুন্নাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এ্যাডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনী প্রচারণার ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা করতেন শিশির মুন্না। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন,গ্রেফতারকৃত শিশির মুন্না ভুক্তভোগীদের বর্তমান এমপি-মন্ত্রীদের সঙ্গে নিজের সখ্যতার কথাও শোনাতেন। প্রমাণস্বরূপ ভুক্তভোগীদের সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়ও ডাকতেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই প্রতারণা চক্রে আরও ৪-৫ জন যুক্ত রয়েছে। তাদের মধ্যে শিশির মুন্নার বোনও রয়েছেন; যিনি দেশের বাইরে অবস্থান করে প্রতারণা কাজে সহায়তা করেন। সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৫ আগস্টের পর পালিয়ে কাতার,দেশে ফিরেই আবার প্রতারণা; সাবেক ভূমিমন্ত্রীর পেজ এ্যাডমিন গ্রেফতার

আপডেট: ০৩:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬