০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সকল মহানগর ও গ্রামীণ জনপদে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট: ০১:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সকল মহানগর ও গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভায় তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে নতুন খেলার মাঠ সৃষ্টি ও বিদ্যমান মাঠ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রতিমন্ত্রী দেশের সব জেলা ও উপজেলায় খালি মাঠের তথ্য-উপাত্তভিত্তিক একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। আগামী ৩০ জুনের মধ্যে তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

মো. আমিনুল হক বলেন, “অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে খেলার মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হবে। তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় না জড়িয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এনডিসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা সভায় অংশ নিয়ে দেশের প্রতিটি অঞ্চলে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সকল মহানগর ও গ্রামীণ জনপদে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: ০১:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬