০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড

  • আপডেট: ০৬:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএ সূত্র জানায়, কার্যালয়ে আগত গ্রাহকদের হয়রানি দূর করা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয়। পরে তারা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নয়ন মিয়া (৫০) ও মো. ইকবাল হোসেন ( বয়স লেখ নাই)।

অপর এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ অফিসে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়। অনেক ক্ষেত্রে তারা কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি সাধারণ সেবাগ্রহীতাদের দালালের খপ্পরে না পড়ে সরাসরি বিআরটিএর নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড

আপডেট: ০৬:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬