কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
- আপডেট: ০৭:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার আওতাধীন এলাকায় গত ১৫ জুন রাতে সংঘটিত একটি ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চলমান তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি যেকোনো অপরাধমূলক তথ্য পুলিশের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
নোয়াখালী জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।



















