০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঢাকা থেকে চুরি হওয়া টয়োটা গাড়ি রংপুরে উদ্ধার, গ্রেফতার ১

  • আপডেট: ০৮:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে শাহআলী এলাকা থেকে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করেছে শাহআলী থানা পুলিশ। এ ঘটনায় জলিল মিয়া (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে শাহআলী থানাধীন ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচের গ্যারেজ থেকে মো. রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহআলী থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরাই গাড়ি উদ্ধার এবং জলিল মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শাহআলী থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা থেকে চুরি হওয়া টয়োটা গাড়ি রংপুরে উদ্ধার, গ্রেফতার ১

আপডেট: ০৮:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬