১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আড়াই মাসেও মিডিয়ার মুখোমুখি নন বিমানের এমডি কাইজার সোহেল, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ

  • আপডেট: ১২:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ দায়িত্ব গ্রহণের প্রায় আড়াই মাস পার করলেও এখনো গণমাধ্যমের মুখোমুখি হননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

সাংবাদিকদের অভিযোগ,দায়িত্ব গ্রহণের পর থেকে বিমানে বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক ঘটনা, প্রশাসনিক সিদ্ধান্ত, সেবার মান, পরিচালনাগত নানা বিষয় এবং সমালোচনার জন্ম দেওয়া বেশ কয়েকটি ঘটনা ঘটলেও এসব বিষয়ে গণমাধ্যমকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে দেখা যায়নি বিমানের বর্তমান এমডিকে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় মোবাইল ফোন, বার্তা ও অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন। এমনকি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় বা সংবাদ সম্মেলনেও তাকে দেখা যায়নি।

সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী,রবিবার (২১ জুন) সকালে রাজধানীর শাহবাগে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাইজার সোহেল আহমেদ। অনুষ্ঠান শেষে কয়েকজন সাংবাদিক তার কাছে বিমান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে কথা বলছেন এমন ভঙ্গি করে দ্রুত স্থান ত্যাগ করেন এবং কোনো প্রশ্নের উত্তর দেননি। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

উপস্থিত সাংবাদিকরা বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান করা তার দায়িত্বের অংশ। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলছেন বলে মনে হচ্ছে।

সাংবাদিকদের আরও অভিযোগ, বিমানের এমডির সঙ্গে যোগাযোগের জন্য কোনো সরকারি মোবাইল নম্বর কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। বরং তিনি একটি বিদেশি নম্বর ব্যবহার করেন বলে দাবি করেন তারা। ফলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যোগাযোগে জটিলতা তৈরি হচ্ছে।

গণমাধ্যমকর্মীরা মনে করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। বিশেষ করে জাতীয় বিমান সংস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের যোগাযোগ প্রত্যাশিত।
তবে এ বিষয়ে কাইজার সোহেল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

উল্লেখ্য, কাইজার সোহেল আহমেদ চলতি বছরের এপ্রিল মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো মতবিনিময় করেননি বলে সাংবাদিকদের অভিযোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আড়াই মাসেও মিডিয়ার মুখোমুখি নন বিমানের এমডি কাইজার সোহেল, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ

আপডেট: ১২:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬