০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

  • আপডেট: ০৭:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮০৫৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশ আটকের পর খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিকেলে সজীবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

তখন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, তার (সজীব) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

আপডেট: ০৭:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬