০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সেনবাগ থানার কার্যক্রমে সন্তোষ,আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পুলিশ সুপারের

  • আপডেট: ০৮:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন রবিবার (২১ জুন) সেনবাগ থানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের শুরুতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনমুখী পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের বিভিন্ন সদস্যরাও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেনবাগ থানার কার্যক্রমে সন্তোষ,আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পুলিশ সুপারের

আপডেট: ০৮:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬