০২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি হলেন মহিউদ্দিন মাহমুদ সোহেল

  • আপডেট: ০১:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি সদ্য ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের স্থলাভিষিক্ত হলেন।

রবিবার (২১ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

মহিউদ্দিন মাহমুদ সোহেল এর আগে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের উপ–পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই দিনে ডিএমপির আরেক কার্যালয় আদেশে অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. খলিলুর রহমানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি হলেন মহিউদ্দিন মাহমুদ সোহেল

আপডেট: ০১:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬