০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার

  • আপডেট: ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার।

এদের মধ্যে-দস্যুতা মামলায় ৪,ডাকাতির প্রস্তুতি মামলায় ১,অস্ত্র আইনে ১,সন্ত্রাস বিরোধ আইনে ৮,মাদক মামলায় ১,প্রতারণা মামলায় ২,সড়ক পরিবহন আইনে ১ ও অন্যান্য মামলায় ৫ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- সোহেল মাওরা সোহেল (২৮),ইব্রাহিম রাব্বি (২০),শামীম (৩৫),হুমায়ুন কবির(৫৪),কালাম ফরাজী (৪০),কবির হাওলাদার (৪৮),সিরাজ (৩৮),হেলাল হোসেন (৪০),আলী রাজ হোসেন (৩৭),স্বপন মিয়া (২৭),মুরাদ (২৭),শহিদুল ইসলাম সুজন (৩০),রাসেল (২৩),সুমন (২২),সুজন (২৫), আরাফাত (৩৪), কোহিনুর আক্তার (৩৭),পরিবানু রুপা আক্তার (৫০),সজীব (৩০),সাব্বির ইসলাম রিফাত (২২),আবিয়ান (২১),নাজির হোসেন (৪২) ও আসাল উদ্দিন (৪৩)। এসময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ১ টি সামুরাই,১ টি স্টিলের ছুরি,১ টি বিদেশি রিভলভারসহ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (২১ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার

আপডেট: ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬