০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার

  • আপডেট: ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সোমবার (২২ জুন) পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা জানিয়ে নিয়াজ মেহেদী জানান, রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন।

তিনি বলেন, রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার

আপডেট: ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬