০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভুয়া তথ্য দিয়ে রোগী সরানোর চেষ্টা,সোহরাওয়ার্দীতে আনসারের হাতে দালাল আটক

  • আপডেট: ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টার অভিযোগে এক দালালকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান

তিনি বলেন,মঙ্গলবার দুপুরে হাসপাতালের আউটডোর বিভাগের মহিলা টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে,ওই ব্যক্তি রোগীদের কাছে হাসপাতালে ভালো ডাক্তার না থাকার মিথ্যা তথ্য দিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মো. হানিফ মিয়া (বাড়ি- আমরাইল,ধামরাই,ঢাকা) একটি বেসরকারি হাসপাতাল-সংশ্লিষ্ট দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

অভিযানে অংশ নেন আনসারের পিসি মো.সাদেক হোসেন বাচ্চু,এপিসি মো.শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো.শহিদুল ইসলাম। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,রোগীদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন,হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে এই পদক্ষেপ জনসেবামূলক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভুয়া তথ্য দিয়ে রোগী সরানোর চেষ্টা,সোহরাওয়ার্দীতে আনসারের হাতে দালাল আটক

আপডেট: ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬