ডিবির অভিযানে গ্রেফতার ৬ পেশাদার ছিনতাইকারী
- আপডেট: ০১:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।
বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) ও রবিউল ইসলাম মাহিন (২০)।
ডিবি ওয়ারী বিভাগর বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার (২৪ জুন) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



















