০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোহাম্মদপুরে পাটালী গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট: ০১:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

গ্রেফতাররা হলেন- মো. জুয়েল (২৫) ও মো. শাকিল (২২)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে জুয়েল ও শাকিলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেফতার দুজন মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালী গ্রুপের’ সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে পাটালী গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট: ০১:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬