০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার,১৮৮ জন আটক

  • আপডেট: ০৩:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ,মাছের পোনা, কাঁকড়া ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৮৮ জন।

বৃহস্পতিবার (২৫ জুন ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে নৌ পুলিশ মোট ১৪ লক্ষ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল,২৬৪ কেজি মাছ,২ লক্ষ ৪৪ হাজার পিস চিংড়ি রেণু,৩০০ কেজি কাঁকড়া,১২০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১০৫ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮০ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ১টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ১৮৮ জনকে আটক করা হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে ১০৪টি মৎস্য আইন,১৭টি বেপরোয়া গতি আইন,৩টি বালুমহাল,৩টি মাদক,৩টি চাঁদাবাজি,২টি ডাকাতি,১টি চুরি এবং ৪টি হত্যা মামলাসহ মোট ১৪৩ টি মামলা দায়ের করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার,১৮৮ জন আটক

আপডেট: ০৩:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬