০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোস্ট গার্ডের জালে মাদক কারবারি, উদ্ধার সাড়ে ৭ হাজার ইয়াবা

  • আপডেট: ০৪:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের জালে মাদক কারবারি, উদ্ধার সাড়ে ৭ হাজার ইয়াবা

আপডেট: ০৪:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬