০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সঞ্জীবন প্লাটুনের সক্ষমতা বাড়ানোর তাগিদ

  • আপডেট: ০৬:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৮০৬৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশসেবার মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

রবিবার (১২ জুলাই) কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শনকালে সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সকালে কুমিল্লা রেঞ্জে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে আয়োজিত ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মহাপরিচালক প্রকল্প বাস্তবায়ন, সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং প্রকল্প পরিচালনায় সঠিক আর্থিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও গবাদিপশু পালনের মতো প্রকল্পে বিকল্প জ্বালানি ব্যবস্থার ব্যবহার সদস্যদের আরও স্বনির্ভর করে তুলবে।

মহাপরিচালক জানান, প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি জ্ঞান ও দক্ষতা উন্নয়নে পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে সদস্যরা টেকসই আয় নিশ্চিত করতে পারেন।
পরে লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন তিনি। এ মহড়ায় প্রথমবারের মতো উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করছেন।

মহড়ায় অংশ নেওয়া সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যেকোনো সময় দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা ধারণ করতে হবে। পাশাপাশি বন্যা ও দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, মাদকবিরোধী কার্যক্রম এবং অন্যান্য সামাজিক উদ্যোগে সক্রিয় থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে আরও কার্যকর জননিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে।

পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সঞ্জীবন প্লাটুনের সক্ষমতা বাড়ানোর তাগিদ

আপডেট: ০৬:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬