০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড,বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ

  • আপডেট: ১০:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে দুর্গম উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (১২ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালীর উত্তর জলদি এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে থাকা ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড,বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ

আপডেট: ১০:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬