১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পল্লবীর জলাবদ্ধ এলাকায় ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিলেন ফজলুল হক লাভলু

  • আপডেট: ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর পল্লবীর বেগুনটিলা ও কালশি বস্তিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতা ফজলুল হক লাভলু। জলাবদ্ধ এলাকায় হাঁটুসমান পানিতে নেমে তিনি স্বেচ্ছাসেবীদের নিয়ে ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দেন।

মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই কর্মসূচিতে বেগুনটিলা বস্তির সাত শতাধিক দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, এটি দুই দিনব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম।

আয়োজকদের মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ফজলুল হক লাভলুর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

খাবার বিতরণকালে ফজলুল হক লাভলু বলেন, “মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সংকটময় এই সময়ে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি দুর্গত মানুষের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা খাবার পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তাঁদের কয়েকজন বলেন, ফজলুল হক লাভলু শুধু নির্বাচনী সময়েই নয়, সারা বছর বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে থাকেন।

খাবার বিতরণ কর্মসূচিতে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, আরিফ হোসেন জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীর জলাবদ্ধ এলাকায় ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিলেন ফজলুল হক লাভলু

আপডেট: ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬