০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট: ০৩:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, খারাপ আবহাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। এছাড়াও ১৩ তারিখের পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১০

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: ০৩:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬