০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি

  • আপডেট: ০৭:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৮০৩৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর, পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদরদফতরে রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেল,

পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দফতরে ও ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যাথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১০

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি

আপডেট: ০৭:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬