মাদকবিরোধী সফল অভিযানে পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল
- আপডেট: ০৮:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মাদকবিরোধী সফল অভিযানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। আর এই বেগমগঞ্জ সার্কেলের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান।
সোমবার (২০ জুলাই) নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ও একটি জীপ গাড়ি জব্দ এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করায় অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে পুরস্কৃত করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন- অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।



















