১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গুলশানে ময়লার ডিপো নিয়ে বিরোধে গুলি, রিসোর্ট থেকে গ্রেফতার ৩

  • আপডেট: ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশানের বারিধারা ‘কে’ ব্লক এলাকায় ময়লার ডিপোর ব্যবসা নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২০ জুলাই) বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া এলাকার একটি রিসোর্টে র‌্যাব-১ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. হেলাল মিয়া (৪০), সৈয়দ এনামুল হক লাবু (৪৬) ও মোশারফ হোসেন (৩৩)।

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানার কালাচাঁদপুর এলাকা থেকে একটি পিকআপে করে ময়লা নিয়ে বারিধারা ‘কে’ ব্লকের একটি ডিপোতে যান শ্রমিক তৌহিদ (৩৮)। এসময় চারটি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে গাড়ির নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তৌহিদের পায়ে গুলি লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এ ভর্তি করেন।

এ ঘটনায় তৌহিদের ভাই শহীদ মিয়া গুলশান থানায় বরকতুল্লাহ শুভ, হেলাল, লাবু, মোশারফসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি সেখানে কর্মরত কয়েকজনকে মারধর করে এবং ময়লার ডিপোতে কাজ করলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের একটি রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশানে ময়লার ডিপো নিয়ে বিরোধে গুলি, রিসোর্ট থেকে গ্রেফতার ৩

আপডেট: ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬