ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫০৪ আসামি গ্রেফতার,সর্বোচ্চ মিরপুরে
- আপডেট: ১০:১৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৯ জন,ওয়ায়ী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ টি পানির মটর, ৫ টি মোবাইল ফোন, ১ টি মানিব্যাগ, ৩ টি ফয়েল পেপার, ১ টি গ্যাস লাইট, ১ টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১ টি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, ১ টি চাকু, ১ টি সুইচ গিয়ার, ১ টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















