তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬
- আপডেট: ০৬:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২২ জন,আদাবরে ৭ জন, শেরেবাংলা নগরে ১৮ জন,তেজগাঁও থানা ৫ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন ও হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নাছিরউদ্দিন (২০), মো. সোলায়মান (২৭), মো.নুরইসলাম (৪৫), মো. সিফাত (২২),মো. ইকবাল হোসেন (২৩), মো. ইউসুফ (৩২),মো হানিফ (৩৭), হাসানু জ্জামান অভি (২০), মো. সোহেল (৩৭),মো. মমিন (৩৮),মো. সিয়াম ইয়ামিন (২০),মো শুভ (২০),আবু রায়হান (১৮), মো. হাসান সর্দার (১৯), মো.রাজিন (১৯),মো. সজিব ইসলাম (২০),মো. হোসেন (২৯),মো. খলিলউল্লাহ তানবীর ওরফে তানু (২০),মো. আব্দুল গফ্ফার (৮০),মারুফ (২০),মো.রকি অনিক (২২) ও সাইফ হাসান নিলয় (২৩)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-খন্দকার আহসান ইসলাম রিন্টু (৪৫),মো. জিয়ারুল ইসলাম (২৮),মো. শফিকুল ইসলাম (৩১),মো. রাব্বিল (১৯),মো. রিমন সরদার (৩০),মো. মানিক মিয়া (৩০) ও মো. লাল মিয়া (৩২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রমজান মিয়া (২২),খালেদ আহমেদ (৩৫),মো. জামাল হোসেন (৪০),মো. মাকসুদুর রহমান (৫২),এনামুল হক (৩৬),মো. তরিকুল ইসলাম আবির (২৫),মো. রমজান (১৮),মো. জুয়েল (১৯),মো. আব্দুল্লাহ (২২),মো. হৃদয় খান (২৫),মো. কামাল হোসেন (২৪),সুইটি আক্তার (২৪),কামরুন নাহার (২৪),মিলন চন্দ্র গাইন (২৮),নাঈম ইসলাম (২৫),মো. আল আমিন (২৬),মো. রাহিম কবির অরন্য (২৫) ও মো. কামরুজ্জামান (৩৫)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাগর (২৪),শুকুর আলী ওরফে সুজন (২৫),মো. আবুল বাসার মোল্লা (৩৯),মো. সুমন আলী (২১) ও মো. শাকিল (১৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-তাজবীর হোসেন (১৮),হৃদয় (১৮),বিল্লাল মিয়া (৩৫),আব্দুল আহাদ (২৯),বশির আহমেদ (৫৭),মো. মনির হোসেন (৩০),মো. তাকিব (২২),সোহেল (৩০) ও মো. মাসুদ রানা ওরফে শামীম রেজা (৩৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নাঈম মোল্লা (২৮),মো. আল আমিন (২৪),সাদেক মিয়া (২৯),মো. আল আমিন (১৮) ও মো. রনি (২০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















