১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

কলমের ভেতর ইয়াবা,শাহজালালে চালক আটক

  • আপডেট: ১০:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলমের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ পিস ইয়াবাসহ এক গাড়িচালককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএন পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) ভোররাত আনুমানিক দেড়টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের প্রবাসী বিশ্রামাগার এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার সদস্যরা জানান, দায়িত্ব পালনকালে একটি গাড়ির চালকের গতিবিধি ও আচরণ তাদের সন্দেহজনক মনে হয়। চালক এক্সিলেটরে পা রেখে ঘুমিয়ে থাকার ভান করছিলেন বলে জানা যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আনসার সদস্যরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে গাড়িচালক হোসেন আহমদ হৃদয়কে গাড়ি থেকে বের করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কলমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক চালককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা বলয়ে মাদকসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কলমের ভেতর ইয়াবা,শাহজালালে চালক আটক

আপডেট: ১০:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬