১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২,শীর্ষে মিরপুর বিভাগ

  • আপডেট: ১২:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন,ওয়ায়ী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন ও সিটিটিসিতে ১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১ টি চাকু, ১ টি সিএনজি, ১৫৭ টি সিম, ৩ টি মোটরসাইকেল, ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১২ টি হাসুয়া, ১ টি বেসবল ব্যাট, ১ টি ডাসা, ১ টি ছোরা, ১ টি কাটার, ৭৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯ টি ইনজেকশন (এ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশিমদ উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২,শীর্ষে মিরপুর বিভাগ

আপডেট: ১২:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬