১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমে সমন্বয় বাড়াতে ফায়ার সার্ভিসের সভা

  • আপডেট: ১০:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম জোরদারে অংশীজনদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ।

সোমবার (১০ আগস্ট) মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকেভেটরসহ ভারি উদ্ধার সরঞ্জাম রয়েছে— এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা সভায় অংশ নেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বড় ধরনের ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট জেলার ফায়ার সার্ভিস কর্মকর্তাদের স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি উদ্ধার পরিকল্পনা, প্রশিক্ষণ ও মহড়ার ওপর গুরুত্ব দেন।

সভায় হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ভারি উদ্ধার সরঞ্জাম মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন।

সভায় গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ঠিকাদাররা অংশ নেন। প্রায় ৭০ জন এতে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন রানা প্লাজা ধস এবং তুরস্ক ও মিয়ানমারের ভূমিকম্পের চিত্র তুলে ধরে দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম গঠন করে সমন্বয়, প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমে সমন্বয় বাড়াতে ফায়ার সার্ভিসের সভা

আপডেট: ১০:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬