শিরোনাম:
সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৭১২
- আপডেট: ০৫:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৮১০০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৭৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৩৬ জন।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭১২ জনকে।
অভিযানিক কার্যক্রমে বিদেশী পিস্তল ১ টি, একনলা বন্দুক ৩টি, ওয়ান শুটারগান ১টি, ম্যাগজিন ১টি, গুলি ১৫ রাউন্ড, কার্তুজ ৯রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, এলজি ২টি উদ্ধার করা হয়।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।




















