০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসবে পুলিশ সুপারের শুভেচ্ছা ও নিরাপত্তা তদারকি

  • আপডেট: ০৬:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৮০৯৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাঙ্গামাটিতে আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাজবন বিহারে অনুষ্ঠিত ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশ সুপার ড.ফরহাদ হোসেন রাজবন বিহার প্রাঙ্গণে উপস্থিত থেকে উৎসব চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাঙ্গামাটি জেলা পুলিশের কার্যকর ও সমন্বিত পদক্ষেপে এবারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবটি শান্তিপূর্ণ,নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.জসীম উদ্দীন চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মো.জাহেদুল ইসলামগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসবে পুলিশ সুপারের শুভেচ্ছা ও নিরাপত্তা তদারকি

আপডেট: ০৬:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫