০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সেনাপ্রধান ও বাহিনীর লিডারশিপের প্রতি সেনাসদস্যরা ‘শতভাগ অনুগত’

  • আপডেট: ০৫:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৮১০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ এবং ভাতৃত্ববোধ আরও বেশি।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান।

তিনি বলেন,কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী,বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক।

তিনি বলেন,আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ এবং ভাতৃত্ববোধ এখন আরও বেশি।

লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান বলেন,আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনী তা ‘যথাযথভাবে পালন করবে’। চিরদিন করেছে সামনেও করবে। মিথ্যাকে বিতারিত করার জন্য সত্যই যথেষ্ট, সত্য দিয়ে এবং কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করতে চায়।

তিনি বলেন,গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহয়তায় নিয়জিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। এই ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেনাপ্রধান ও বাহিনীর লিডারশিপের প্রতি সেনাসদস্যরা ‘শতভাগ অনুগত’

আপডেট: ০৫:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫