শিরোনাম:
ধানমন্ডিতে চারটি ককটেলসহ একজন আটক
- আপডেট: ০৯:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৮০৭৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াছিন নামে একজনকে আটক করা হয়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তিনি বলেন,ঝিগাতলা থেকে চারটি ককটেলসহ ইয়াছিন নামে একজনকে আটক করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আটককৃত ব্যক্তির বাড়ি পিরোজপুর জেলায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















