০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার, আটক ১

  • আপডেট: ০১:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে জড়িত এক কারিগরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল মহেশখালী থানার কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড় এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র,৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা,৪ রাউন্ড তাজা কার্তুজ,৬ রাউন্ড ফাঁকা কার্তুজ,একটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে এক অস্ত্রকারিগরকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়,আটক ব্যক্তিকে এবং উদ্ধারকৃত আলামত মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,সন্ত্রাসী ও অপরাধী চক্র দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার, আটক ১

আপডেট: ০১:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫