১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীতে নভেম্বর মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: ০৮:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে নভেম্বর-২০২৫ খ্রিষ্টাব্দ মাসের ক্রাইম কনফারেন্স/অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার টি.এম.মোশাররফ হোসেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ,কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার,গ্রেফতারি পরোয়ানা তামিল,মামলা তদন্তের অগ্রগতি,সিডিএমএস ব্যবস্থাপনা এবং ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ধর্ষণ,খুন,ডাকাতি ও ছিনতাইসহ গুরুতর অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ,সকল থানার অফিসার ইনচার্জসহ পিবিআই, সিআইডি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে নভেম্বর মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট: ০৮:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫