অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটার সচেতনতার আহ্বান: পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন
- আপডেট: ১০:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন করা এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ) বিকেলে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ আসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন,একটি অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।উল্লেখ্য,‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার ও নির্বাচনী দায়িত্ব সম্পর্কে সচেতন করা হবে।

















