০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,প্রথম আলোয় হামলার ঘটনায় যারা প্রগতির বিরুদ্ধে,যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি তাদের রমরমা ভাব ছিল এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। দৃষ্টান্তমূলক বিচারের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে আমরা উল্টো মেসেজ দিতে চাই এমন কর্ম করে বাংলাদেশের অগ্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে থেমে যেতে দেব না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে হামলায় আক্রান্ত ও অগ্নিদগ্ধ প্রথম আলো ভবনকে কেন্দ্র করে আয়োজিত ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী‘আলো’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রদর্শনীতে দর্শনার্থীরা পুড়ে যাওয়া কম্পিউটার,যন্ত্রাংশ, টেবিল-চেয়ার,বই ও বিভিন্ন নথিপত্র দেখছেন। প্রদর্শনীর ১১তম দিনে প্রতিষ্ঠানটির আমন্ত্রণে সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,এটি একটি জীবন্ত জাদুঘরের মতো মনে হয়েছে। ধ্বংসস্তূপ থেকে কীভাবে নতুন করে জেগে ওঠা যায়, তার একটি প্রচেষ্টা তারা নিয়েছে। ইতিহাস সাক্ষী সাম্প্রদায়িক শক্তি কখনো অগ্রযাত্রাকে থামাতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায় কিন্তু ইতিহাস সাক্ষী;তা কখনো পারেনি। ঘটনার সময় আমরা তখন তীব্র নিন্দা জানিয়েছি। তখন বিচারের জন্য দাবি করেছি। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। সেজন্য প্রথম আলোর পরিবার,সাংবাদিক,লেখক, বুদ্ধিজীবী ও সাহিত্যিক সবারই দাবি -এর সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এর দায়িত্ব আমাকে নিতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি,বিচারের দায়িত্ব বিচার বিভাগের।

তিনি বলেন,মামলাটি ডিবি তদন্ত করছে,তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম করে চার্জশিট জমা দেওয়া হবে। বিচারিক কার্যক্রমে সর্বোচ্চ শাস্তি চাই যাতে এ ধরনের ঘটনা না দেখতে হয়।

মন্ত্রী আরও বলেন,প্রথম আলোতে হামলার ঘটনায় সারা পৃথিবীতে মান ক্ষুণ্ণ হয়েছে,আমরা লজ্জিত হয়েছি। সারা পৃথিবীতে একটা মেসেজ গেছে বাংলাদেশে নিউজ পেপারের ওপর যখন খুশি তখন আক্রমণ করা যায়। যারা প্রগতির বিরুদ্ধে,যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি তাদের রমরমা ভাব ছিল এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে আমরা উল্টো মেসেজ দেবো,এমন কর্ম করে বাংলাদেশের অগ্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে থেমে যেতে দেব না।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন,পররাষ্ট্রমন্ত্রী যখন আগের সরকারে ছিলেন তারও দায়-দায়িত্ব আছে বধে হয়।

এ সময় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬