মোহাম্মদপুর-আদাবরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩৫
- আপডেট: ০১:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০১ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মাসুম খা (৩৫), মোস্তফা (২৫), শাহাবুদ্দিন (৪২), সাইদুর রহমান (২৫), রুবেল (২৯), আরিফ (২০), রিয়াজ (২০),কাউসার (৪৭), সুরুজ (৩০), লিটন (৩০), হাবিবুল হোসেন আবির (২৫), আরমান শাহিদ (৪০),রুবেল মিয়া (২৮), সুমন (৩৫), আলামিন খান (২৭), আব্দুর রহমান (৪৫), সোহেল (৪২), সুমন (৩৫), সাগর (৩০), হাবিব (৩৫), কাউসার (২০), মারুফ ভূঁইয়া (২০) ও টুকু (২০)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ১ জন, পরোয়ানা -১ জন, অন্যান্য আইনে ২১ জন।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. সাব্বির (১৯), মো. ফজলে (১৮),মো. তাজু উদ্দিন (২৫), মো. রবিন মিয়া (২০),শাকিব মিয়া (২০), মো. সুমন কাজী (৪৫),মো. বিল্লাল (৩৬), সুজন ফাহিম (২৪),মো. আল আমিন মিয়া (৩৫), বাবু (২০),শিলা আক্তার (৩৩) ও মোছা. পারুল বেগম(৫০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।














