নোয়াখালীতে ফ্যামেলি কার্ড পেল ৩৮৮ পরিবার
- আপডেট: ১০:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বর্তমান সরকারের স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগে ৩৮৮ পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলার সেনবাগ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম মিজানুর রহমান খান, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসুম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।






















