০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

দশমিনা শিক্ষা অফিসের সামনে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালিত

  • আপডেট: ১১:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৫৬

মোফাজ্জেল হাওলাদার , দশমিনা (পটুয়াখালী):

দশমিনা উপজেলায় প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিদ্যালয় কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে ‘দাবি বাস্তবায়ন পরিষদ, দশমিনা উপজেলা’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা—
“বিভাগীয় পদোন্নতি দিতে হবে”,
“আমলাতান্ত্রিক তালবাহানা চলবে না”,
“প্রহসন নয়, চাই প্রজ্ঞাপন”—
এমন নানা স্লোগানে কর্মসূচি চলাকালে তাদের প্রতিবাদ জানাতে দেখা যায়।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিস আহম্মেদ দৈনিক সোনালী খবর’কে বলেন,
“বর্তমান সরকার শিক্ষকদের প্রতি আন্তরিক—আমরা তা জানি। শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে চাইলেও কিছু ষড়যন্ত্রকারীর কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা জোরালো আহ্বান জানাচ্ছি—আমাদের তিন দফা দাবি প্রজ্ঞাপন জারি করে দ্রুত বাস্তবায়ন করা হোক এবং আমাদের কর্মক্ষেত্রে ফিরতে দেওয়া হোক।”

এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু জাফর জানান,
“আমরা কখনোই চাই না শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করছে। যদি আমাদের ১১তম গ্রেড স্ব স্বহায়ে মেনে নেওয়া হত, তাহলে আন্দোলনে যেতে হতো না। কর্তৃপক্ষ এখনো দাবি মেনে নিলে বিদ্যালয় বন্ধ থাকলেও আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নিতে প্রস্তুত। তাছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের নবযোগদানকারী সহকারী শিক্ষকদের শোকজ নোটিশ প্রত্যাহার করতে হবে। আমরা করোনা মহামারির সময় যেমন ঘাটতি পূরণ করেছি, তেমনি দাবি মেনে নিলে স্কুল বন্ধের মধ্যেও পরীক্ষা নিয়ে ঘাটতি পূরণ করব।”

তিন দফা দাবির এই অবস্থান কর্মসূচিতে সাধারণ সম্পাদক মোঃ আনিস আহমেদের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা গেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন—
প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম,
দপ্তর সম্পাদক মোঃ আবির হোসেন,
এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দশমিনা শিক্ষা অফিসের সামনে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালিত

আপডেট: ১১:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫